ফরিদপুরের ভাঙ্গায় বাস দুর্ঘটনায় ২৫ যাত্রী নিহত হওয়ার ঘটনায় করা মামলায় বাসের চালক জাকির হোসেন জামিন পেয়েছেন।

আজ রোববার দুপুরে ফরিদপুরের দুই নম্বর আমলি আদালতের বিচারক ফয়সাল আল মামুন শুনানি শেষে জাকিরের জামিন মঞ্জুর করেন।

গতকাল দুপুরে বরিশালের শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন জাকিরকে গ্রেপ্তার করে ভাঙ্গা হাইওয়ে থানা পুলিশ। আজ সকালে তাঁকে আদালতে হাজির করা হয়।

এমকে