রোববার (১২ জুন) সকাল ৬টা থেকে সোমবার (১৩ জুন) সকাল ৬টা পর্যন্ত ঢাকার বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

সোমবার সকালে ডিএমপির গণমাধ্যম শাখা এ তথ্য নিশ্চিত করেছে।

ডিএমপি জানায়, গ্রেফতারকৃতদের কাছ থেকে ৩ হাজার ৫১০ পিস ইয়াবা ট্যাবলেট, ৩৫৫ গ্রাম হেরোইন, ১৪৫ কেজি ৮৭৫ গ্রাম গাঁজা ও ৫০ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়।

গ্রেফতারকৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের অধিনে ৩৯টি মামলা দায়ের করা হয়েছে। সূত্র : ডিএমপিনিউজ।

এইচএন