জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের মামলায় বিএনপির যুগ্ম মহাসচিব আমান উল্লাহ আমান ও তার স্ত্রী সাবেরা আমানের সাজা বাতিল করে হাইকোর্টের দেওয়া রায় বাতিল করেছেন আপিল বিভাগ।
সোমবার প্রধান বিচারপতি মো. মোজাম্মেল হোসেনের নেতৃত্বে আপিল বিভাগের ৫ সদস্যের বেঞ্চ লিভ টু আপিলের নিষ্পত্তি করে এ রায় দেন।
আদালতে দুর্নীতি দমন কমিশনের (দুদক) পক্ষে ছিলেন অ্যাডভোকেট খুরশীদ আলম খান।
তিনি জানান, খালাসের রায় বাতিল করে হাইকোর্টে পুনরায় বিচারের আদেশ দিয়েছেন আপিল বিভাগ।
বিএনপি নেতা আমান উল্লাহ আমান ও তার স্ত্রী সাবেরা আমানের বিরুদ্ধে দুদক ২০০৭ সালে অবৈধ সম্পদ অর্জন এবং সম্পদের তথ্য গোপন করার মামলা দায়ের করে।
[b]ঢাকা, ২৬মে,(টাইমনিউজবিডি.কম)//এএইচ[/b]
অপরাধ
আমান-সাবেরার খালাসের রায় আপিলে বাতিল
জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের মামলায় বিএনপির যুগ্ম মহাসচিব আমান উল্লাহ আমান ও তার স্ত্রী সাবেরা আমানের সাজা বাতিল করে হাইকোর্টের দেওয়া রায় বাতিল করেছেন আপিল বিভাগ। সোমবার প্রধান বিচারপতি মো. মোজাম্মেল হোসেনের নেতৃত্বে আপিল বিভাগের





