দিনাজপুর জেলার পার্বতীপুরে চাঞ্চল্যকর মন্টু ও রাজন হত্যা মামলায় ১২ জনকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড এবং প্রত্যেককে ৫ হাজার টাকা করে জরিমানা অনাদায়ে আরও ১ বছর করে সশ্রম কারাদণ্ডের আদেশ দিয়েছেন আদালত।
দিনাজপুরের অতিরিক্ত দায়রা জজ-৩ আদালতের বিচারক মো. নূর ইসলাম বুধবার বিকেল সাড়ে ৫টায় এ আদেশ দেন।
আদালত সূত্রে জানা গেছে, ২০০০ সালের ৬ জুলাই রাতে দিনাজপুর জেলার পার্বতীপুর উপজেলার সাহেবপাড়াস্থ জিন্না মাঠে বাবুপাড়া সুইপার কলোনির রাজকুমার বাসফোরের ছেলে মন্টু বাসফোর ও ভাতিজা রাজন বাসফোরকে হত্যা করার উদ্দেশ্যে ডেকে আনে। পরে ১২ আসামি প্রথমে উপর্যুপরি ছুরিকাঘাত ও পরে গলা টিপে হত্যা করে তাদের।
ঘটনার পর দিন ৭ জুলাই মন্টুর বাবা রাজকুমার বাসফোর পার্বতীপুর জিআরপি থানায় ১৬ জনকে আসামি করে হত্যা মামলা দায়ের করেন।
দণ্ডপ্রাপ্তরা হলেন- বাবুপাড়া সুইপার কলোনির বাসিন্দা বাবলু, জুনারদি, হিরা লাল, দীপ লাল, সিংহাসন, বিসুন্দর, লাল জিত, স্বপন করমোচা, কানাইয়া, দুরভয়া, দেউলিয়া ও নন্দলাল। তাদের মধ্যে ৭ জন জেলে ও ৫ জন পলাতক রয়েছে।
বাদীপক্ষে মামলা পরিচালনা করেন অতিরিক্ত পিপি হাসনে ইমাম নয়ন। আসামিপক্ষের আইনজীবী ছিলেন কাজী মাহবুব সোবহানী চৌধুরী।
[b]ঢাকা, ০৫ জুন (টাইমনিউজবিডি.কম) //এমএ[/b]
অপরাধ
দিনাজপুরে হত্যা মামলায় ১২ জনের যাবজ্জীবন
দিনাজপুর জেলার পার্বতীপুরে চাঞ্চল্যকর মন্টু ও রাজন হত্যা মামলায় ১২ জনকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড এবং প্রত্যেককে ৫ হাজার টাকা করে জরিমানা অনাদায়ে আরও ১ বছর করে সশ্রম কারাদণ্ডের আদেশ দিয়েছেন আদালত।





