অগ্নিসংযোগের এ ঘটনায় উদ্বেগ জানিয়েছে সদর উপজেলা জামায়াতে ইসলামী।

দলটির উপজেলা আমির মেহরাব আলী বলেন, জুয়েল রানা রাজপথের পরীক্ষিত সৈনিক। স্বৈরাচার ফ্যাসিস্ট আমলে তিনি বহুবার কারাবরণ করেছে। কিন্তু রাজপথ থেকে সরেননি। বরং সামনের সারিতে থেকে নেতৃত্ব দিয়েছেন। স্বৈরাচারের রোষানলে পড়ে ১৭ বছর নিজ বাড়িতে রাতে ঘুমাতেও পারেননি। জুলাই আন্দোলনেও ময়দানে ভূমিকা রেখেছেন।

এ বিষয়ে জুয়েল রানা বলেন, আজ রাতে আমার বাসার সামনে যুবদল নেতা পারভেজ পিকনিকের আয়োজন করেছিল। উচ্চস্বরে গান-বাজনা চলছিল। দাঁড়িপাল্লা ও আমার বিপক্ষে বিভিন্ন শ্লোগান দিচ্ছিল উপস্থিত ডেলিগেটরা। তবে কে বা কাহারা বাড়িতে আগুন দিয়েছে, তা বুঝতে পারছি না।

এস