অস্ত্র আইনে দায়ের করা মামলায় পুরান ঢাকার গেণ্ডারিয়া এলাকার সাবেক ওয়ার্ড কমিশনার মো. সাইদুর রহমান শহীদ ওরফে শহীদ কমিশনার জামিন পেয়েছেন।

সোমবার ঢাকার অতিরিক্ত চতুর্থ আদালতের বিচারক রুহুল আমীনের আদালতে তার আইনজীবী জামিনের আবেদন করলে আদালত শুনানি শেষে তার জামিন মঞ্জুর করেন।

২০১৪ সালের ৩ ফেব্রুয়ারি রাজধানীর গেণ্ডারিয়ার নিজ বাসা থেকে তিনটি পিস্তল ও ৬২ রাউন্ড গুলিসহ শহীদ কমিশনারকে আটক করে র‌্যাব-১০। আটকের পর গেণ্ডারিয়া থানায় তার বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা দায়ের করা হয়।

জেআই