তথ্যপ্রযুক্তি আইনে দায়ের করা মামলায় যমুনা নিউজ টুয়েন্টিফোর ডটকমের সম্পাদক জাহাঙ্গীর আলম জনিকে ফের একদিনের রিমান্ড দিয়েছেন আদালত।
সোমবার আসামিকে আদালতে হাজির করে ৭দিনের রিমান্ড আবেদন করেন রমনা থানার উপ-পরিদর্শক (এসআই) কামরুল ইসলাম আজাদ। শুনানি শেষে ঢাকা মহানগর হাকিম আনোয়ার সাদাত এক দিনের রিমান্ড আদেশ দেন। এর আগে বৃহস্পতিবার তাকে দুইদিনের রিমান্ড দিয়েছিলেন আদালত।
‘ধ্বংস হচ্ছে এসএ টিভি’ এ শিরোনামের সংবাদ প্রকাশ করায় এসএ টিভির সমন্বয়ক হাসান মঞ্জুর ৪ ডিসেম্বর রমনা থানায় জনির বিরুদ্ধে মামলাটি করেন।
মগবাজারের যমুনা নিউজ টুয়েন্টিফোর ডটকমের কার্যালয় থেকে মঙ্গলবার জনিকে আটক করা হয়। বৃহস্পতিবার গ্রেফতার দেখিয়ে তাকে আদালতে পাঠানো হয়।
এআর





