মানবতাবিরোধী অপরাধের মামলায় মৃতুদণ্ডপ্রাপ্ত জামায়াত নেতা মীর কাসেম আলীর আপিল আবেদন কার্যতালিকায় এসেছে।
আদেশের জন্য আপিল বিভাগ বৃহস্পতিবারের কার্যতালিকার এক নম্বরে রেখেছেন এটিকে।
এ বিষয়ে আইনজীবী শিশির মনির জানিয়েছেন, আদালতের দেওয়া সময় অনুসারে আপিলের সার-সংক্ষেপ জমা দিতে তারা সময় আবেদন করেন। বৃহস্পতিবার এ বিষয়ে আদালত আদেশ দিতে পারেন।
গত ২২ এপ্রিল মীর কাসেমের আপিলের সার-সংক্ষেপ ২০ মে’র মধ্যে দাখিলের নির্দেশ দিয়েছিলেন আপিল বিভাগ।
প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার নেতৃত্বাধীন চার সদস্যের আপিল বেঞ্চে এ মামলা বিচারাধীন রয়েছে।
২০১৪ সালের ২ নভেম্বর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ মানবতাবিরোধী অপরাধে মীর কাসেম আলীকে মৃত্যুদণ্ড দেন। এর বিরুদ্ধে আপিল দায়ের করেন মীর কাসেম আলী।
এএইচ





