হংকং প্রবাসী সাইদুর রহমান নামে ব্যাক্তির বিরুদ্ধে হংকংয়ে ট্যুরিস্ট ব্যবসার আড়ালে অর্থপাচারের অভিযোগ খতিয়ে দেখছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
ইতোমধ্যে দুদকের অনুসন্ধানকারী কর্মকর্তা ও উপ-পরিচালক জুলফিকার আলী এ তলবি নোটিশ পাঠান। নোটিশে আগামী ১৫ ফেব্রুয়ারি সকাল ১০টায় দুদকের প্রধান কার্যালয়ে তাকে হাজির হতে বলা হয়েছে।
জানা যায়, দুদকের এ নোটিশটি সাঈদুর রহমান হাবিবের বর্তমান ঠিকানা: রাজধানীর উত্তরার ১০ সেক্টরের ১২নং রোডের ৪ নং অ্যাপার্টম্যান্ট পৌছানো হয়েছে।
অভিযোগ রয়েছে, প্রবাসী সাঈদুর রহমান হাবিব 'হংকংয়ের ট্যুরিস্ট কোম্পানি' খুলে ব্যবসার আড়ালে প্রতারণার মাধ্যমে বাংলাদেশ থেকে কৌশলে মোটা অংকের অর্থ পাচার করছে।
এদিকে হংকংয়ের রাষ্ট্রীয় দুর্নীতি বিরোধী সংস্থা ইন্ডিপেন্ডেন্ট কমিশন এগেইনস্ট করাপশনের (আইসিএসি) পরামর্শ অনুযায়ী বাংলাদেশ সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নির্দেশ ক্রমে দুদক ওই প্রবাসীর বিরুদ্ধে প্রাপ্ত অভিযোগ অনুসন্ধান শুরু করেছে।
তার বিরুদ্ধে হংকংয়ে ট্যুরিস্ট কোম্পানির ব্যবসার আড়ালে অর্থপাচারের অভিযোগ এনেছে বিদেশি ওই সংস্থাটি।
তবে আইসিএসি ওই প্রবাসীর নাম-ঠিকানা উল্ল্যেখ না করে দুদকে অভিযোগ পাঠিয়েছে। তার পাসপোর্টধারী নম্বর (এএফ-৫৭৩৯৫৩৩) । জাতীয় পরিচয়পত্রে তার স্থায়ী ঠিকানায় লেখা রয়েছে, সাভার পৌরসভার সোবহানবাগের জলেশ্বরীতলা।
দুদক ইতোমধ্যে তার সম্পর্কে পাসপোর্ট অফিস থেকে বিস্তারিত তথ্য সংগ্রহ করেছে। তার নাম সাঈদুর রহমান হাবিব। সাঈদুর রহমান হাবিবের বাংলাদেশের বর্তমান ঠিকানায় উল্লেখ্য রয়েছে, উত্তরার ১০ সেক্টরের ১২নং রোডের ৪ নং অ্যাপার্টম্যান্ট।
সূত্র থেকে জানায়, দুদকের কাছে আসা চিঠিতে ওই ব্যক্তির শুধু পাসপোর্ট নম্বর উল্লেখ রয়েছে। আইসিএসি’দুদকে জানিয়েছে, সাইদুর বর্তমানে হংকংয়ে অবস্থান করছেন। সেখানে ট্যুরিস্ট কোম্পানি খুলে ব্যবসার আড়ালে অর্থপাচার করছেন।
ফলে আইসিএসি’র অভিযোগটি আমলে নিয়েই সত্যতা যাচাই করতে অনুসন্ধানে নামে দুদক।
একে





