আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল লকডাউন করা হয়েছে। ট্রাইব্যুনালের নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) ২২ সদস্যের করোনাভাইরাসে আক্রান্ত হওয়ায় লকডাউন করা হয়।

মঙ্গলবার (১২ মে) ট্রাইব্যুনালের প্রসিকিউটর (প্রশাসন) জেয়াদ আল মালুম এই তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, “এক এক করে ট্রাইব্যুনালের দুটি ব্যারাকে থাকা এপিবিএন এর প্রায় ২২ সদস্য করোনায় আক্রান্ত হয়েছেন। এর আগে কয়েকজনকে চিকিৎসার জন্য বাইরে নিয়ে যাওয়া হয়েছিল। এখনো প্রায় ১৭ জন সদস্য ট্রাইব্যুনালের ভেতরে অবস্থান করছেন। এ কারণে পুরো ট্রাইব্যুনাল লকডাউন ঘোষণা করা হয়েছে।”

ভিডিও কনফারেন্সের মাধ্যমে আপাতত প্রশাসনিক কর্মকাণ্ড পরিচালনা করা হচ্ছে বলেও জানিয়েছেন তিনি।

এমবি