চাঁদা না দেয়ায় মনিরুজ্জামান (২৩) নামে এক ডিশ সংযোগ ব্যবসায়ীকে ছুরিকাঘাত করেছে দুর্বৃত্তরা। বৃহস্পতিবার সন্ধ্যায় রাজধানীর পাইকপাড়ায় এ ঘটনা ঘটে।

আশঙ্কাজনক অবস্থায় মনিরুজ্জামানকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

মনিরুজ্জামান সাংবাদিকদের জানান, ১২৯ মধ্য পাইকপাড়ায় তার ডিশ সংযোগের প্রতিষ্ঠান আছে। সন্ধ্যা সাড়ে সাতটার দিকে একদল দুর্বৃত্ত তার ডিশ সংযোগের প্রতিষ্ঠানে এসে এক লাখ টাকা চাঁদা চায়। চাঁদাদেয়ায় ব্যবসা প্রতিষ্ঠান থেকে তাকে টেনে হিঁচড়ে রাস্তায় নামায়। একপর্যায়ে দুর্বৃত্তরা তার পেটে ছুরিকাঘাত করে পালিয়ে যায়।

পরে রক্তাক্ত অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়।

মনিরুজ্জামানের বলেন, কিছুদিন ধরে কবিরের নেতৃত্বে স্থানীয় সন্ত্রাসীরা তার কাছে এক লাখ টাকা চাঁদা চেয়ে হুমকি দেয়। তিনি নিরাপত্তাহীনতায় চার দিন আগে মিরপুর থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন। তিনি মিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি) কাছে গেলে তিনি তাকে আশ্বাস দিয়ে বলেছেন, ‘বিষয়টি আমি দেখব, মিট করে দেব।’ কিন্তু পুলিশ কিছুই করেনি তার জন্য।
মিরপুর থানার ওসি মো. সালাউদ্দিন বলেন, তিনি মনিরুজ্জামানকে মিট করে দেওয়ার কোনো কথা বলেননি।

ঢাকা, ২৫ জুলাই, টাইমনিউজবিডি.কম, জেএ