অর্থপাচার (৮০ কোটি টাকা) অভিযোগের মামলায় ডেসটিনির পরিচালক লে. কর্নেল (অব) দিদারুল আলমের জামিন আবেদন উত্থাপিত হয়নি মর্মে খারিজ করে দিয়েছে হাইকোর্ট।

একইসঙ্গে দায়েরকৃত মামলাটি ১ বছরের মধ্যে নিষ্পত্তি করতে নিম্ন আদালতকে নির্দেশ দেয়া হয়েছে।

বিচারপতি এম ইনায়েতুর রহিম ও বিচারপতি আমির হোসেনের ডিভিশনের বেঞ্চ এই আদেশ দেয়।

২০১২ সালের ৩১ জুলাই দুর্নীতি দমন কমিশন (দুদক) ডেসটিনির প্রধান রফিকুল আমিনসহ ২২ জনের বিরুদ্ধে অর্থ পাচারের মামলা করে।

মামলায় গত ওই বছরের ২০ অক্টোবর তাকে গ্রেফতার করে পুলিশ। এখন তিনি কারাগারে আছেন। তিনি জামিন চেয়ে হাইকোর্টে আবেদন করেন। আবেদনের পক্ষে ব্যারিস্টার ফখরুল ইসলাম ও দুদকের পক্ষে অ্যাডভোকেট খুরশিদ আলম খান শুনানি করেন।

এসএইচ