ভারতের সন্ত্রাসী দাউদ ইব্রাহিমের সহযোগী ও ভারতীয় নাগরিক আবদুল রউফ ওরফে দাউদ মার্চেন্টকে ফের তিন দিনের রিমান্ড দিয়েছেন আদালত।
ডিবি পুলিশের রিমান্ড আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকা মহানগর হাকিম সাবরিনা আলী শনিবার এ আদেশ দেন।
তিন দিনের রিমান্ড শেষে আদালতে হাজির করে ফৌজদারি কার্যবিধির ৫৪ ধারায় আটক দেখিয়ে মামলার সুষ্ঠু তদন্তের জন্য পাঁচ দিনের রিমান্ড আবেদন করেন ডিবি পুলিশের উপ-পরিদশর্ক গোলাম রসুল। শুনানি শেষে তিন দিন রিমান্ডের আদেশ দেন আদালত।
এর আগে, বুধবার ঢাকা মহানগর হাকিম নুরু মিয়া তাকে তিন দিনের রিমান্ড দেন।
মঙ্গলবার ভোরে রাজধানীর খিলগাঁও এলাকা থেকে আবদুল রউফ ওরফে দাউদ মার্চেন্টকে আটক করে ডিবি পুলিশ।
কেএইচ





