মঙ্গলবার (২৫ এপ্রিল) ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগ থেকে এ তথ্য নিশ্চিত করা হয়।

ডিএমপির অপরাধ ও গোয়েন্দা বিভাগ জানিয়েছে, ডিএমপির নিয়মিত মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে সোমবার (২৪ এপ্রিল) সকাল ৬ টা থেকে মঙ্গলবার সকাল ৬ টা পর্যন্ত রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করা হয়।

এ সময় তাদের কাছ থেকে থেকে ১৩৫ পিস ইয়াবা, ৮০৫ গ্রাম গাঁজা, ১১৫ গ্রাম ১০৫ পুরিয়া হেরোইন ও ১০ লিটার দেশি মদ জব্দ করা হয়।

তাদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ১২ টি মামলা দায়ের করা হয়েছে।

এন