পৃথক দুটি অভিযানে অজ্ঞান পার্টির নেতাসহ ১৩ জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।
সোমবার গভীর রাতে রাজধানীর মতিঝিল থানাধীন শাপলা চত্ত্বর ও আরামবাগ এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন- অজ্ঞান পার্টি ও পকেটমার চক্রের চাঁন মিয়া গ্রুপের নেতা চাঁন মিয়া (৫৪), মো. সুলতান (২৭), মো. হাবিব (৫৯), মো. জহুরুল হক (৪৫), মজনু (৩০), মামুন (২৬)।
এদের সহকারী পুলিশ কমিশনার গোলাম সাকলায়েনের নেতৃত্বে গাড়ি চুরি প্রতিরোধ (উত্তর) দল গোপন সংবাদের ভিত্তিতে তাদের গ্রেপ্তার করা হয়।
এছাড়া আরও গ্রেপ্তার হলেন- মো. আলম (৪৪), আহম্মদ আলী (৪৪), মো. রনি (২৩), মো. জয়নাল মুন্সি (২৩), মো. সবুজ মিয়া (৩৯), জয়নাল মাতুব্বর (২৪), জাকির হোসেন (৬৮)।
পৃথক আরেকটি ঘটনায় ঢাকা মহানগর গোয়েন্দা ও অপরাধতথ্য (পূর্ব) বিভাগের সহকারী পুলিশ কমিশনার জুয়েল রানার নেতৃত্বে মতিঝিল থানাধীন ১৭৯, আরামবাগ শাহ চন্দ্রপরী হোটেলের সামনে রাস্তা উপর থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
গোয়েন্দা কর্মকর্তারা জানিয়েছেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে রাজধানীর বিবিন্ন জায়গায় বাসে, ট্রেনে সাধারণ মানুষ ও যাত্রীদের অজ্ঞান করে মূল্যবান সামগ্রী নিয়ে যায়। সুযোগ পেলে এদের মধ্যে কেউ পকেটমারের কাজ করে থাকে।
গ্রেপ্তারকৃতদেও বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে বলেও জানানো হয়।
ঢাকা, ৩০ সেপ্টেম্বর, টাইমনিউজবিডি.কম, এআর, কেএইচ





