বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র প্রার্থী মির্জা আব্বাসের জামিন আবেদনের শুনানি শেষ হয়েছে। বুধবার দুপুর ২টার পরে আদেশ দিবেন আদালত।

বিচারপতি কামরুল ইসলাম সিদ্দিকী ও বিচারপতি গোবিন্দ চন্দ্র ঠাকুরের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চে বুধবার দুপুরে এ শুনানি হয়।

আদালতে আব্বাসের পক্ষে শুনানি করেন এ জে মোহাম্মদ আলী। অপরদিকে রাষ্ট্রপক্ষে শুনানি করেন এ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম।

এর আগে সোমবার শুনানি শেষে আব্বাসকে বুধবার আদেশ দেওয়ার আগ পর্যন্ত গ্রেফতার ও হয়রানি না করার নির্দেশ দেন আদালত।

একই সঙ্গে এ সময়ের মধ্যে তিনি কোনো নির্বাচনী প্রচার-প্রচারণায় অংশ নেওয়া, এমনকি নির্বাচনী বক্তব্য বা সংবাদ মাধ্যমের সঙ্গে কথা বলতে পারবেন না বলেও নির্দেশ দেওয়া হয়েছে।

এমকে