মঙ্গলবার (২১ নভেম্বর) রাত ৮টা ৪০ মিনিটের দিকে এ ঘটনা ঘটে।

যাত্রাবাড়ীর চৌরাস্তায় বাসটিতে আগুন দেওয়া হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের পোস্তগোলা ফায়ার স্টেশনের দুটি ইউনিট ঘটনাস্থলে যায়। এ ঘটনায় একজন আহত হয়েছেন। তবে তার নাম-পরিচয় জানাতে পারেননি ফায়ার সার্ভিসের এ কর্মকর্তা।

এ বিষয়ে যাত্রাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মফিজুল আলম বলেন, রাইদা পরিবহনের একটি বাসে আগুন দেওয়া হয়েছে। ধারণা করা হচ্ছে যাত্রীবেশে দুর্বৃত্তরা বাসে আগুন দিয়েছে।

এমএইচ