শুক্রবার (২ সেপ্টেম্বর) সকালেএসব তথ্য নিশ্চিত করা হয় ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগ থেকে।

ডিএমপি জানিয়েছে, নিয়মিত মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে বুধবার(৩১ আগস্ট) ভোর ৬টা থেকে শুক্রবার (২ সেপ্টেম্বর) ভোর ৬টা পর্যন্ত রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

এ সময় গ্রেফতারকৃতদের কাছ থেকে ১৬২৬ পিস ইয়াবা, ১৬ গ্রাম ৪০ পুরিয়া হেরোইন, ৩০ কেজি ৯০০ গ্রাম গাঁজা ও ১৯৬ বোতল ফেন্সিডিল উদ্ধার করা হয়।

গ্রেফতারকৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ৩৮টি মামলা দায়ের করা হয়েছে।

এইচএন