রাজধানীর মিরপুর থেকে হাত-পা বাঁধা অবস্থায় এক নারীর লাশ উদ্ধার করেছে পুলিশ। নিহত নারীর নাম শাহনাজ পারভীন (৬৪)।

আজ (৩ অক্টোবর) বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২টার দিকে মিরপুর ১০ নম্বর এলাকার ৪ নম্বর রোডের ৬ নম্বর বাড়ি থেকে লাশটি উদ্ধার করা হয়েছে।

নিহত শাহনাজ পারভীন পরিবারের সঙ্গে ওই বাড়িতে থাকতেন।

মিরপুর মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) এমদাদুল ইসলাম জানান, ওই বাসার নিচতলার একটি কক্ষ থেকে হাত-পা বাঁধা অবস্থায় বৃদ্ধা শাহনাজ পারভীনের লাশ উদ্ধার করা হয়। ধারণা করা হচ্ছে, তাকে হাত-পা বেঁধে শ্বাসরোধে হত্যা করা হয়েছে। বিস্তারিত ঘটনা জানার চেষ্টা করা হচ্ছে।

এছাড়া ময়নাতদন্তের জন্য লাশটি শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে বলে জানান এসআই এমদাদুল।

এমবি