২৪ মে শনিবার বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সুপ্রিমকোর্টে আগমন এবং জাতীয়তাবাদী আইনজীবীদের মহাসমাবেশকে সামনে রেখে শুভেচ্ছা মিছিল করেছে বিএনপিপন্থি আইনজীবীরা।
জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের নেতা রফিকুল ইসলাম তালুকদার রাজার নেতৃত্বে সুপ্রিমকোর্ট প্রাঙ্গণে একটি মিছিল ও সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।
খালেদা জিয়ার আগমন উপলক্ষে প্রতিদিন বেলা ১টার পরে মিছিল ও সামবেশ করবেন জানান বিএনপিপন্থি আইনজীবীরা। নারায়ণগঞ্জের আইনজীবী চন্দন কুমার সরকারসহ সাতজনকে অপহরণ ও খুন ও বিচারবহির্ভূত হত্যার প্রতিবাদে এবং দেশে আইনের শাসন প্রতিষ্ঠা বিচার বিভাগের ওপর নির্বাহী বিভাগের ‘হস্তক্ষেপ’ বন্ধের দাবিতে গত ১৯ মে জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম এক সংবাদ সম্মেলনে আসন্ন এ সমাবেশের ঘোষণা দেন ফোরামের মহাসচিব ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন।
[b]ঢাকা,কেএ ২০ মে(টাইমনিউজবিডি.কম) // [/b]
অপরাধ
খালেদার আগমন নিয়ে আইনজীবীদের শুভেচ্ছা মিছিল
২৪ মে শনিবার বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সুপ্রিমকোর্টে আগমন এবং জাতীয়তাবাদী আইনজীবীদের মহাসমাবেশকে সামনে রেখে শুভেচ্ছা মিছিল করেছে বিএনপিপন্থি আইনজীবীরা।