জামায়াতে ইসলামীর বিরুদ্ধে একাত্তরে সংগঠিত মানবতাবিরোধী অপরাধের তদন্ত চূড়ান্ত করেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা। আজ মঙ্গলবার বেলা ১১টায় ধানমন্ডির সেফ হোমের কার্যালয়ে এক সংবাদ সম্মেলন আহবান করেছে সংস্থাটি। এরপর প্রতিবেদন ও আনুষঙ্গিক নথিপত্র ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটরের কার্যালয়ে দাখিল করা হবে।
তদন্ত কর্মকর্তা আবদুল হাননান খান জানান, ১৯৭১ সালে জামায়াতে ইসলাম ও তার সহযোগী সংগঠন আল বদর,রাজাকার ও তৎকালীন দৈনিক পত্রিকা ও দলটির মুখপাত্র সংগ্রাম পত্রিকা সকল মানবতাবিরোধী অপরাধের সঙ্গে জড়িত ছিল। সাংগঠনিকভাবে এর কেন্দ্র বিন্দুতে ছিল জামায়াতে ইসলাম।
তিনি বলেন, বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামে পাকিস্তানি বাহিনী দীর্ঘ ৯ মাস এ দেশের মানুষের ওপর নারকীয় হত্যাযজ্ঞ চালায়। আর পাক বাহিনীকে এই হত্যাযজ্ঞে সহযোগিতা করে জামায়াতে ইসলামী। একাত্তরে জামায়াতের অবস্থান সম্পর্কে তদন্তে এমন তথ্য পাওয়া গেছে।
মঙ্গলবার তদন্ত প্রতিবেদনটি চিফ প্রসিকিউটরের কাছে হস্তান্তর করা হবে। এরপর প্রসিকিউশন পরীক্ষা-নিরীক্ষা করে প্রতিবেদনটি ট্রাইব্যুনালে দাখিল করবেন বলেও জানান তিনি।
ট্রাইব্যুনালের প্রসিকিউটর রানা দাসগুপ্ত বলেন,মঙ্গলবার চিফ প্রসিকিউটর তদন্ত প্রতিবেদন পাওয়ার পর তা পর্যালোচনা করে দেখবেন। প্রতিবেদনে যদি জামায়াতের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের প্রমাণ পাওয়া যায়,তাহলে ট্রাইব্যুনালে অভিযোগ গঠনের আবেদন করা হবে। ট্রাইব্যুনাল শুনানি করে সন্তুষ্ট হলে অভিযোগ গঠন এবং বিচার কাজ শুরু করা হবে।
তিনি আরও বলেন,ট্রাইব্যুনাল আইনের ২০ ধারায় বলা হয়েছে যে মানবতাবিরোধী অপরাধের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড অথবা ট্রাইব্যুনাল যেরকম শাস্তি দেয়া যৌক্তিক মনে করে,দিতে পারে। কিন্তু সংগঠনকে তো মৃত্যুদণ্ড দেয়া যায় না। তাই বিচারে জামায়াত দোষী প্রমাণিত হলে দলটি নিষিদ্ধ হতে পারে। এছাড়া দলের সব ধরণের সম্পত্তি বাজেয়াপ্তও হতে পারে।
উল্লেখ্য, গত বছরের ১ আগস্ট জামায়াতে ইসলামীর নিবন্ধন অবৈধ ঘোষণা করে হাইকোর্ট। তবে জামায়াত কিন্তু এখনো নিষিদ্ধ নয়। অবশ্য এর আগে ৩বার নিষিদ্ধ হয়েছিল জামায়াতে ইসলামী। ১৯৫৯ ও ১৯৬৪ সালে পাকিস্তানে এবং ১৯৭২ সালে বাংলাদেশে নিষিদ্ধ হয় দলটি। জিয়াউর রহমানের শাসনামলে ১৯৭৯ সালের ২৫ মে জামায়াতে ইসলামী বাংলাদেশে আবারো রাজনীতি করার সুযোগ পায়।
[b]ঢাকা, ২৫ মার্চ (টাইমনিউজবিডি.কম) // কেএইচ
[/b]
জামায়াতের বিরুদ্ধে চূড়ান্ত তদন্ত প্রতিবেদন আজ
জামায়াতে ইসলামীর বিরুদ্ধে একাত্তরে সংগঠিত মানবতাবিরোধী অপরাধের তদন্ত চূড়ান্ত করেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা। আজ মঙ্গলবার বেলা ১১টায় ধানমন্ডির
রাত পোহালেই ভোট,কে জিতবে!জামায়াত না বিএনপি
রাত পোহালেই বহুল আলোচিত ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে ভোটগ্রহণ অনুষ্ঠিত হতে যাচ্ছে। এ আসনে মূল প্রতিদ্বন্দ্বিতায় থাকা বিএনপি ও জামায়াতে ইসলামীর প্রার্থী ও সমর্থকদের মধ্যে শেষ মুহূর্তে চরম উত্তেজনা ও স্নায়ুযুদ্ধ বিরাজ করছে। নির্বাচনি আচরণবিধি লঙ্ঘন, ভোটারদের ভয়ভীতি প্রদর্শন এবং ভোটগ্রহণ কর্মকর্তাদের তালিকা নিয়ে দুই পক্ষের পাল্টাপাল্টি অভিযোগে ভোটের পরিবেশ, প্রশাসনের নিরপেক্ষতা ও সামগ্রিক নিরাপত্তা এখন সর্বমহলে আলোচনার কেন্দ্রবিন্দুতে।
ঠাকুরগাঁওয়ের নির্বাচনে কারচুপি হলে দেশজুড়ে আন্দোলনের হুঁশিয়ারি ১১ দলের
আগামীকাল ঠাকুরগাঁও-১ আসনের নির্বাচন সুষ্ঠু না হলে সারাদেশে আন্দোলন ছড়িয়ে পড়বে বলে হুঁশিয়ারি দিয়েছেন জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল ও ১১-দলীয় জোটের সমন্বয়ক এ এইচ এম হামিদুর রহমান আযাদ।
রক্তাক্ত ২৮ অক্টোবর আজ
সামছুল আরেফীন: ইতিহাসের পাতায় কিছু তারিখ থাকে, যা কেবল একটি দিন নয়—বরং কোনো জাতির গণতান্ত্রিক চেতনার ওপর বর্বরোচিত আঘাতের স্থায়ী স্মারক। ২০০৬ সালের ২৮ অক্টোবর রাজধানীর পল্টনে লগি-বৈঠার যে পৈশাচিক ও নগ্ন তাণ্ডব বিশ্ববাসী দেখেছিল, তা আজও কালো অধ্যায় হয়ে আমাদের বিবেককে দংশন করে।
বিরোধীদলীয় নেতা বিএনপি নির্বাচনের সময় আওয়ামী লীগের ভোট ভিক্ষা চেয়েছেন
জামায়াতে ইসলামীর আমির ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান বলেছেন, ‘আপনারা (বিএনপি) নির্বাচনের সময় নানা কথা বলে আওয়ামী লীগের কাছে ভোট ভিক্ষা চেয়েছেন। শেখ হাসিনা বলেছেন, হাতেপায়ে ধরে ভোট নিলো, এখন বেইমানি করে কেন? তার দলের আরেকজন গডফাদার বলেছেন, কমপক্ষে ৯৫টি আসনে হেরে যাওয়া বিএনপিকে আমরাই ভোট দিয়ে জিতিয়েছি।’
মিথ্যাচার করে সরকারের ভাবমূর্তি নষ্টের চেষ্টা করছে জামায়াত: রিজভী
জামায়াতে ইসলামীর বিরুদ্ধে মিথ্যাচার ও অপপ্রচারের মাধ্যমে সরকারের ভাবমূর্তি ক্ষুণ্ন করার চেষ্টা চালানোর অভিযোগ তুলেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা ও বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী।
















