রাজধানীর শাপলা চত্বরে হেফাজত ইসলামীর ঘটনায় দায়ের হওয়া মামলায় হেফাজতে ইসলামের নেতা মুফতি মুহাম্মদ ওয়াক্কাসের জামিন স্থগিতের আদেশ বহাল রেখেছেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ।
সোমবার রাষ্ট্রপক্ষের লিভ টু আপিল নিষ্পত্তি করে প্রধান বিচারপতি মো. মোজাম্মেল হোসেনের নেতৃত্বে আপিল বিভাগের ৫ সদস্যের বেঞ্চ এ আদেশ দেন।
আদালতে মুফতি ওয়াক্কাসের পক্ষে শুনানি করেন অ্যাভোকেট খন্দকার মাহবুব হোসেন। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল একরামুল হক টুটুল।
এ মামলায় গত ১৭ ফেব্রুয়ারি হাইকোর্ট থেকে ছয় মাসের জামিন পান জমিয়তে উলামায়ে ইসলামের মহাসচিব ও হেফাজতে ইসলামের নেতা মুফতি মুহাম্মদ ওয়াক্কাস।
হাইকোর্টের এ আদেশ স্থগিত চেয়ে রাষ্ট্রপক্ষের করা আবেদনের প্রেক্ষিতে চেম্বার বিচারপতি ওয়াক্কাসের জামিন স্থগিত করেন। পরে লিভ টু আপিল করে রাষ্ট্রপক্ষ। এই লিভ টু আপিলের নিষ্পত্তি করে চেম্বার বিচারপতির আদেশ বহাল রেখেছেন আপিল বিভাগ।
উল্লেখ্য, গত বছরের ২ সেপ্টেম্বর দুপুরে রাজধানীর মালিবাগ এলাকার আবুল হোটেলের সামনে থেকে মুফতি ওয়াক্কাসকে গ্রেপ্তার করে ডিবি পুলিশ।
২০১৩ সালের ৫ মে হেফাজত কাণ্ডের ঘটনায় পরের দিন ৬ মে মতিঝিল থানায় মামলাটি দায়ের করে পুলিশ।
[b]ঢাকা, কেএ ১২ এপ্রিল(টাইম নিউজ বিডি)/[/b]
মুফতি ওয়াক্কাসের জামিন স্থগিত
রাজধানীর শাপলা চত্বরে হেফাজত ইসলামীর ঘটনায় দায়ের হওয়া মামলায় হেফাজতে ইসলামের নেতা মুফতি মুহাম্মদ ওয়াক্কাসের জামিন স্থগিতের আদেশ বহাল রেখেছেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ।
রোববার আপিল বিভাগে বিচারিক কার্যক্রম বন্ধ থাকবে
অবকাশকালীন ছুটির পর প্রথম কার্যদিবস আগামী রোববার (২৫ অক্টোবর) আপিল বিভাগের এক নম্বর কোর্টের বিচারিক কার্যক্রম বন্ধ থাকবে।
বিশ্বজিৎ হত্যা মামলার আপিল শুনানি ৮ ডিসেম্বর
বহুল আলোচিত দর্জি দোকানি বিশ্বজিৎ দাস হত্যা মামলায় দুইজনের মৃত্যুদণ্ড বহাল রেখে হাইকোর্টে দেওয়া রায়ের বিরুদ্ধে আপিল শুনানি হবে আগামী ৮ ডিসেম্বর। অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার মো. রুহুল কুদ্দুস কাজল বিষয়টি নিশ্চিত করেছেন। সোমবার আপিল বিভাগের চেম্বার বিচারপতি মো. রেজাউল হক এ দিন ধার্য করেন।
`অ্যাটর্নি জেনারেল কার্যালয়ে দুর্নীতি ও নোট বাণিজ্য বরদাশত হবে না’
অ্যাটর্নি জেনারেল কার্যালয়ে নোট বাণিজ্য, দুর্নীতি ও অনৈতিক সিন্ডিকেটের কোনো জায়গা থাকবে না বলে হুঁশিয়ার করেছেন রাষ্ট্রের প্রধান আইন কর্মকর্তা মো. রুহুল কুদ্দুস কাজল। তিনি বলেছেন, ‘যতদিন আমি এই কার্যালয়ে আছি, অ্যাটর্নি জেনারেল কার্যালয়ে কোনো ধরনের দুর্নীতির জায়গা থাকবে না।’ আইন কর্মকর্তাদের পেশাগত নৈতিকতা, স্বাধীনতা ও দায়িত্বশীলতা জোরদারে দুই দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন করে তিনি এসব কথা বলেন।
গ্রামীণ কল্যাণের ৬৬৬ কোটি টাকার কর: স্থগিতাদেশ দেননি চেম্বার আদালত
জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) দাবি করা ৬৬৬ কোটি টাকার বেশি কর পরিশোধে হাইকোর্টের দেওয়া রায়ে আপাতত কোনো স্থগিতাদেশ দেননি সুপ্রিম কোর্টের চেম্বার আদালত। তবে হাইকোর্টের পূর্ণাঙ্গ রায় প্রকাশ না হওয়া পর্যন্ত এ বিষয়ে কোনো পদক্ষেপ নেবে না বলে আদালতকে জানিয়েছে রাষ্ট্রপক্ষ।
বার সভাপতির সঙ্গে প্রধান বিচারপতির বাকবিতণ্ডা, এজলাস ছাড়লেন আপিল বিভাগ
সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকনের সঙ্গে প্রধান বিচারপতির উত্তপ্ত বাক্যবিনিময়ের জেরে এজলাস ছেড়ে খাস কামরায় চলে গেছেন প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরীর নেতৃত্বাধীন আপিল বিভাগের পূর্ণাঙ্গ বেঞ্চ।
















