জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল মুহাম্মদ কামরারুজ্জামানের মৃত্যুদণ্ড কার্যকর স্থগিত করার আহ্বান জানিয়েছে নিউইয়র্কভিত্তিক আন্তর্জাতিক মানবাধিকার সংগঠন হিউম্যান রাইটস ওয়াচ (এইচআরডব্লিউ)।

গতকাল সংস্থাটির নিজস্ব ওয়েবসাইটে প্রকাশিত এক বিবৃতিতে এ আহবান জানানো হয়। এইচআরডব্লিউ’র এশিয়া বিষয়ক পরিচালক ব্র্যাড অ্যাডামস বিবৃতিতে বলেন, মৃত্যুদণ্ড একটি প্রতিকারঅযোগ্য ও নিষ্ঠুর শাস্তি।

ব্র্যাড অ্যাডামস বলেন, ১৯৭১ সালে ভয়াবহ যেসব যুদ্ধাপরাধ সংঘটিত হয়েছে, তার ন্যায়বিচার ও জবাবদিহিতার ব্যাপারে হিউম্যান রাইটস ওয়াচ দীর্ঘদিন ধরে দাবি জানিয়ে আসছে।

তিনি বলেন, এ বিচার আন্তর্জাতিক নিরপে বিচার ব্যবস্থার মানদণ্ড অনুসারে হওয়া উচিত। বিশেষ করে যেখানে এ বিচারে কারো জীবন মৃত্যুর বিষয় জড়িত সেখানে সর্বোচ্চ মানদণ্ডে উত্তীর্ণ হওয়া উচিত এ বিচার।

হিউম্যান রাইটস ওয়াচের বিবৃতিতে কামারুজ্জামানের বিচার প্রকৃয়ার ব্যাপারে কঠোর ভাষায় সমালোচনা করা হয়েছে।

বিবৃতিতে বাংলাদেশে অবিলম্বে মৃত্যুদণ্ড স্থগিত করার দীর্ঘদিনের আহ্বান পুনর্ব্যক্ত করেছে হিউম্যান রাইটস ওয়াচ।

জাতিসংঘের মানবাধিকার বিষয়ক বিশেষজ্ঞ ও জাতিসংঘের বিভিন্ন সংগঠনের মতে, আন্তর্জাতিক মানবাধিকার আইনের সঙ্গে মৃত্যুদণ্ড সঙ্গতিপূর্ণ নয়।

ব্র্যাড অ্যাডামস আরও বলেন, বাংলাদেশে সরকারের উচিত আইন কার্যকরের মাধ্যমে মৃত্যুদণ্ড স্থগিত করা এবং যে রাষ্ট্রগুলো ইতোমধ্যেই এ ধরনের রেওয়াজের বিলোপ ঘটিয়েছে, অচিরেই তাদের সঙ্গে যোগ দেয়া।

এমকে