হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে দেড় কেজি স্বর্ণসহ একজনকে আটক করেছে বিমানবন্দর কাস্টমস শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর কর্তৃপক্ষ।উদ্ধার হওয়া স্বর্ণের মধ্যে ৯টি স্বর্ণেরবার,১২ পিস চেইন ও ১২ পিস রিং রয়েছে।

শুক্রবার দুপুরে বিমানবন্দরের গ্রীণ চ্যানেল এলাকা থেকে স্বর্ণেরবারগুলো উদ্ধার করা হয়।

আটক ব্যক্তি হচ্ছেন মহিবুল খান (৩৯)। তিনি মুন্সিগঞ্জের লৌহজং উপজেলার নুরুল হক খানের ছেলে বলে জানাগেছে।

বিমানবন্দর কাস্টমস সূত্রে জানা গেছে, শুক্রবার দুপুর আনুমানিক ১২টায় সিংগাপুর থেকে এমএইচ-১০২ নম্বরের ফ্লাইটটি ঢাকায় অবতরণ করে।ওই বিমানের যাত্রী ছিলেন মুন্সিগঞ্জের লৌহজং থানার বাসিন্দা মহিবুল খান। তিনি বিমানবন্দরে নেমে মালামাল নিয়ে গ্রীন চ্যানেল পার হওয়ার সময় কাস্টমস শুল্ক গোয়েন্দা কর্মকর্তারা তার গতিবিধি সন্দেহজনক মনে করে তার পিছু নেন।

পরে তার ভ্যাকিউম ক্লিনিয়ার থেকে ১ কেজি ৫শ’ গ্রাম স্বর্ণ উদ্ধার করা হয়। জব্দ হওয়া এসব স্বর্ণ কাস্টমসের হেফাজতে রয়েছে।

কাস্টমস শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের সহকারী পরিচালক (এডি) উম্মে নাহিদা আক্তার এ তথ্য নিশ্চিত করেছেন।

ঢাকা, ৫ সেপ্টেম্বর, টাইমনিউজবিডি.কম, এসআর