রাজধানী ঢাকার বিভিন্ন এলাকায় মাদকবিরোধী অভিযানে মাদক বিক্রি ও সেবনের অভিযোগে ৮৯ জনকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) অপরাধ ও গোয়েন্দা বিভাগ।

ঢাকা মেট্রোপলিটন পুলিশের নিয়মিত মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে সোমবার (৩০ আগস্ট) সকাল ৬টা থেকে মঙ্গলবার (৩১ আগস্ট) সকাল ৬ টা পর্যন্ত রাজধানীর বিভিন্ন থানা এলাকায় এ অভিযান চালানো হয়।

আজ মঙ্গলবার ( ৩১ আগস্ট ) সকালে ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের অতিরিক্ত উপ-কমিশনার (এডিসি) ইফতেখায়রুল ইসলাম এ তথ্য জানান।

গ্রেফতারের সময় তাদের নিকট থেকে ৮ হাজার ৩১৫ পিস ইয়াবা, ৪৯২ গ্রাম ৬০৮ পুরিয়া হেরোইন, ১ কেজি ১৩০ গ্রাম গাঁজা, ২০ বোতল ফেনসিডিল ও ১৯টি ইনজেকশন জব্দ করা হয়।

গ্রেফতারদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ৬১টি মামলা হয়েছে।

এইচএন