রাজধানীর দক্ষিণখানে একটি বাসায় দুই শিশু ও এক নারীর লাশ উদ্ধার করেছে পুলিশ।
শুক্রবার (১৪ ফেব্রুয়ারি) বিকাল সাড়ে ৫টার দিকে খবর পেয়ে দক্ষিণখান থানার পুলিশ ঘটনাস্থলে গেছে।
দক্ষিণখান থানার ডিউটি অফিসার এসআই মনছুর আলী বলেন, দক্ষিণখান থানার কেসি স্কুলের পেছনে ওই বাসায় দুই শিশু ও এক নারীর লাশ পাওয়া গেছে। আমাদের পুলিশ কর্মকর্তারা ঘটনাস্থলে আছেন।
তবে তাৎক্ষণিকভাবে নিহতদের নাম-পরিচয় কিংবা ঘটনার কোনো তথ্য জানাতে পারেননি তিনি।
উত্তরা ডিভিশনের ডিসি নাবিদ কামাল শৈবাল জানান, উদ্ধার করা নারী শিশু দুটির মা। ওই নারীর বয়স আনুমানিক ৪২। উদ্ধার বাকি দুটি লাশ ছেলে ও মেয়ে শিশুর। তাদের বয়স যথাক্রমে ১২ ও ৩ বছর।
এমবি





