ফেনীর ফুলগাজী উপজেলা পরিষদের চেয়ারম্যান একরামুল হক একরাম হত্যাকাণ্ডের অন্যতম পরিকল্পনাকারী ফুলগাজী উপজেলা আওয়ামী লীগের যুগ্মসাধারণ সম্পাদক জাহিদ চৌধুরীকে ফের ৩ দিনের রিমান্ডে নেয়া হয়েছে। এর আগে তাকে ৮ দিনের রিমান্ডে নেয়া হয়।
মামলার তদন্ত কর্মকর্তা ও ফেনী থানার অফিসার ইন চার্জ (ওসি) আবুল কালাম আজাদ সোমবার বিকাল ৫টায় ৭ দিনের রিমান্ড আবেদন করেন। সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট খাইরুল আমিন আসামির ৩ দিনের রিমান্ড মঞ্জুর করেন।
অপরদিকে মামলার আরেক আসামি ফুলগাজী আনন্দপুর ইউনিয়নের মেম্বার বেলাল হোসেনকে (টুপি বেলাল) একই আদালতে ৫ দিনের রিমান্ড শেষে ১৬৪ ধারায় জবানবন্দি দিয়েছেন।
[b]ঢাকা, ২ জুন (টাইমনিউজবিডি.কম) // কেএইচ
[/b]