সোমবার (২২ আগস্ট) সকালে ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগ থেকে এ তথ্য নিশ্চিত করা হয়।

ডিএমপি জানিয়েছে, নিয়মিত মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে রোববার (২১ আগস্ট) ভোর ৬টা থেকে সোমবার সকাল পর্যন্ত রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

এ সময় গ্রেফতারকৃতদের কাছ থেকে ২ হাজার ২৫৭ পিস ইয়াবা, ৫৬ গ্রাম হেরোইন, ৫৬ কেজি ১৫০ গ্রাম গাঁজা, ১০টি নেশাজাতীয় ইনজেকশন, ৪৮০ ক্যান বিদেশি মদ ও ২০ লিটার দেশি মদ উদ্ধার করা হয়।

গ্রেফতারকৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ৪০টি মামলা দায়ের করা হয়েছে।

এইচএন