বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া তার বিরুদ্ধে জারি করা গ্রেফতারি পরোয়ানা প্রত্যাহারের আবেদন জানিয়েছেন।
ঢাকার বিশেষ জজ আদালতের বিচারক আবু আহাম্মদ জমাদ্দারের আদালতে খালেদা জিয়ার পক্ষে তার আইনজীবী সানাউল্লাহ মিয়া মঙ্গলবার বেলা সাড়ে ১১টায় এ আবেদন করেন।
উল্লেখ্য গত ২৫ ফেব্রুয়ারী বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছে ঢাকার ৩নং বিশেষ আদালত। জিয়া অরফানেজ ট্রাস্ট ও জিয়া চ্যারিটেবল ট্রাস্ট সংক্রান্ত মামলায় বিশেষ আদালতের বিচারক আবু আহম্মদ জমাদার বেগম খালেদা জিয়ার সবকয়টি আবেদন নামঞ্জুর করে এই পরোয়ানা জারি করেন। আদালতের আদেশের পর বিকালেই গ্রেফতারি পরোয়ানার আদেশ ডিএমপির রমনা, গুলশান ও ক্যান্টনমেন্ট থানায় পাঠানো হয়েছে বলে আদালত সূত্র জানিয়েছে।
আদেশ পৌছানোর কথা পরদিন অস্বীকার করে পুলিশ।
এএইচ





