আগের ম্যাচে ভারতের কাছে ৪৭-১৩ ব্যবধানে হেরেছিল বাংলাদেশ। তবে মালদ্বীপের বিপক্ষে দুর্দান্তভাবে ঘুরে দাঁড়াল স্বাগতিকরা। প্রথমার্ধে বাংলাদেশের মেয়েরা ১৬-৫ গোলে এগিয়ে ছিল। দ্বিতীয়ার্ধে বাংলাদেশের ১৭ গোলের জবাবে মালদ্বীপ করে ১৫টি। ৮ গোল করে ম্যাচ সেরা খেলোয়াড় নির্বাচিত হয়েছেন বাংলাদেশের মোসাম্মত সানজিদা আক্তার।
ম্যাচশেষে তিনি জানান, ভারতের বিপক্ষে আগের ম্যাচে যে ভুলত্রুটিগুলো ছিল, তা নিয়ে আলোচনা করেন। আর মালদ্বীপ ম্যাচে সেটিরই ফল মিলেছে। এবার শিরোপা জয়ের মঞ্চে বাংলাদেশের সামনে শক্ত প্রতিপক্ষ ভারত। ফাইনালে নিজের সেরাটা দেওয়ার প্রত্যয় ব্যক্ত করে সানজিদা বলেন, ‘আমরা ট্রাই করবো আমাদের বেস্টটা দেওয়ার। আমাদের যেহেতু আমাদের দেশের মাটিতে খেলা, তাই আমরা চাইবো আমাদের সম্মান ধরে রাখার।’ তিনি আরও বলেন, 'আপনারা জানেন যে, ভারত আমাদের থেকে অনেক ভালো। কারণ- তারা প্রতিনিয়ত প্র্যাকটিস করে, সারা বছর ক্যাম্পিংয়ের মধ্যে থাকে।’
এমএম
















