বাগেরহাটে জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে স্কুলছাত্র হত্যার ঘটনায় দুইজনের মৃত্যুদণ্ডাদেশ ও দুইজনের যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একইসঙ্গে আদালত দণ্ডাদেশপ্রাপ্ত প্রত্যেককে ২০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও দুইবছর করে দণ্ডাদেশ দেন।
রবিবার দুপুর ২টার দিকে জেলা ও দায়রা জজ আদালতের বিচারক এসএম সোলায়মান এ আদেশ দেন।
মৃত্যুদণ্ডপ্রাপ্তরা হলেন- জেলার মোড়েলগঞ্জ উপজেলার বহরবুনিয়া গ্রামের মৃত হাওলাদারের ছেলে ফুলমিয়া হাওলাদার, একই গ্রামের মফেজ মল্লিকের ছেলে শহিদুল মল্লিক। এছাড়া যাবজ্জীবন দণ্ডাদেশপ্রাপ্তরা হলেন- একই এলাকার মৃত আব্দুল আজিজ হাওলাদারের ছেলে আলী আকবর হাওলাদার ও আইয়ুব আলী হাওলাদারের ছেলে মনিরুজ্জামান ওরফে মনিরুল।
মামলা সূত্রে জানা গেছে, ১৯৯৮ সালের ৪ ফেব্রুয়ারি রাতে আসামিরা বহরবুনিয়া গ্রামের এলান উদ্দীনের ছেলে বাদলকে বাসায় ঢুকে গলা কেটে হত্যা করেন। স্কুলছাত্রের গোঙানির শব্দ শুনে বাদলের বাবা এলান উদ্দিন ঘরের দরজা খুলে ফুলমিয়াসহ অন্য আসামিদের ঘটনাস্থল থেকে চলে যেতে দেখেন। ঘটনার পরদিন মোড়েলগঞ্জ থানায় হত্যা মামলা দায়ের করেন নিহতের বাবা।
১৯৯৯ সালের ১২ সেপ্টেম্বর মোড়েলগঞ্জ থানারেউপ-পরিদর্শক (এসআই) শেখ রহমত হোসেন দুইজনের নামে চার্জশিট দেন। পরে আদালত অধিকতর তদন্তের জন্য সিআইডির ওপর তদন্তভার দেন।
সিআইডি পুলিশের খুলনার সহকারী পুলিশ সুপার মো. খোসরুল হক ২০০১ সালের ১৯ মার্চ ৪ জনকে অভিযুক্ত করে চার্জশিট দেন।
[b]ঢাকা, ৯ মার্চ (টাইমনিউজবিডি.কম) // জেআই[/b]
অপরাধ
বাগেরহাটে স্কুলছাত্র হত্যায় ২ জনের মৃত্যুদণ্ড
বাগেরহাটে জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে স্কুলছাত্র হত্যার ঘটনায় দুইজনের মৃত্যুদণ্ডাদেশ ও দুইজনের যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একইসঙ্গে আদালত দণ্ডাদেশপ্রাপ্ত প্রত্যেককে ২০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও দুইবছর করে দণ্ডাদেশ দেন।





