সুপ্রিম কোর্ট প্রাঙ্গনে জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সমাবেশে যোগ দিতে গিয়ে ৪ আইনজীবীকে আটক করেছে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।
শনিবার সকালে সুপ্রিম কোর্টের সকল গেটে তালা দিয়ে সারা দেশ থেকে আগমনকারী আইজীবীদের মধ্য থেকে তাদেরকে আটক করে পুলিশ।
এর আগে, শুক্রবার দিবাগত রাত ১টার দিকে ব্যারিস্টার মাহাবুব উদ্দিন খোকন বলেছেন মঞ্চ না থাকলেও যে কোনো মূল্যে শনিবারের মহাসমাবেশ হবে।
সারাদেশে অপহরণ, হত্যাকাণ্ডের প্রতিবাদের ও চন্দন সরকারের খুনিদের গ্রেফতারের দাবিতে আইনজীবীদের মহাসমাবেশের প্রস্তুতি নেওয়া হয়েছে। কিন্তু রাত সাড়ে ১২টার দিকে পুলিশ মঞ্চ থেকে চেয়ার সরিয়ে নেয় ও লাইট অফ করে দেয়।
[b]ঢাকা, ২৪ মে (টাইমনিউজবিডি.কম) // এনএস[/b]