আদালতের নির্দেশ উপেক্ষা করায় শিক্ষা সচিব ও জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভিসিসহ সাতজনের বিরুদ্ধে আদালত অবমাননার রুল জারি করেছেন আদালত। তাদেরকে আগামী ৭ জুলাইয়ের মধ্যে রুলের জবাব দিতে বলা হয়েছে।
রোববার দুপুরে বিচারপতি কাজী রেজাউল হক ও বিচারপতি এবিএম আলতাফ হোসেনের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ রুল জারি করেন।
৩৮টি বেসরকারি টিচার্স ট্রেনিং কলেজের নিবন্ধন বাতিল করে শিক্ষা মন্ত্রণালয়। এ নিয়ে সংশ্লিষ্টরা ২০০৯ সালে হাইকোর্টে একটি রিট আবেদন করেন। গত বছরের ১১ জুলাই শিক্ষা মন্ত্রণালয়ের ওই নিবন্ধন বাতিলকে অবৈধ ঘোষণা করেন হাইকোর্ট।
তারপরও ওইসব কলেজ থেকে পাসকরা ব্যক্তিদের গ্রহণ করছে না শিক্ষামন্ত্রণালয় ও জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।
[b]ঢাকা, ৮ জুন (টাইমনিউজবিডি.কম) // জেএ [/b]
অপরাধ
শিক্ষা সচিবসহ ৭ জনের বিরুদ্ধে রুল
আদালতের নির্দেশ উপেক্ষা করায় শিক্ষা সচিব ও জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভিসিসহ সাতজনের বিরুদ্ধে আদালত অবমাননার রুল জারি করেছেন আদালত। তাদেরকে আগামী ৭ জুলাইয়ের মধ্যে রুলের জবাব দিতে বলা হয়েছে





