নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের প্যানেল মেয়র নজরুল ইসলাম ও আইনজীবী চন্দন কুমার সরকারসহ আলোচিত ৭ হত্যা মামলার প্রধান আসামি নূর হোসেনের অন্যতম সহযোগী রফিকুল ইসলাম রতনের ৭ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
বিকেল ৫টায় নারায়ণগঞ্জ আদালতের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট শফিকুল ইসলাম আসামি রতনের রিমান্ড মঞ্জুর করেন।
নারায়ণগঞ্জ জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা ও ৭ হত্যা মামলার তদন্তকারী কর্মকর্তা মোহাম্মদ মামুনুর রশিদ মণ্ডল জানান, ৭ খুনের প্রাধান আসামি নূর হোসেনের অন্যতম সহযোগী পরিবহন সেক্টরের চাঁদাবাজ রফিকুল ইসলাম রতনকে ১০ দিনের রিমান্ড চেয়ে আদালতে পাঠানো হয়। আদালত তার ৭ দিনের রিমান্ড মঞ্জুর করেন।
এর আগে সোমবার বিকেল ৫টায় সিদ্ধিরগঞ্জের আজিবপুর এলাকা থেকে পুলিশের একটি টিম রতনকে গ্রেফতার করে।
রতন আন্ত:জেলা ট্রাকচালক ইউনিয়ন শিমরাইল শাখার যুগ্ম সাধারণ সম্পাদক। এ ইউনিয়নের সভাপতি হলেন নূর হোসেন। মূলত রতনকে দিয়েই ট্রাকস্ট্যান্ডে চাঁদাবাজি করাতেন নূর হোসেন।
[b]ঢাকা, ১৩ মে (টাইমনিউজবিডি.কম) // জেআই[/b]