মেয়েরাই মেয়েদের সবচেয়ে বড় শত্রু বলে মন্তব্য করেছেন সাবেক প্রধান বিচারপতি ও আইন কমিশনের চেয়ারম্যান এ বি এম খায়রুল হক।
আজ (শনিবার) সন্ধ্যায় রাজধানীর সিরডাপ মিলনায়তনে বাংলাদেশ মহিলা পরিষদ আয়োজিত নারী নির্যাতন প্রতিরোধে বিচারক, প্রশাসন, আইনজীবী, সাংবাদিক, চিকিৎসকসহ পেশাজীবীদের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে খায়রুল হক এ কথা বলেন।
বিচারপতি খায়রুল হক বলেন, মা মেয়েকে দেন মুরগির ডানা, আর ছেলেকে দেন রান। নির্যাতনের শিকার নারী স্বামীকে পুলিশের হাতে তুলে দিতে চান না।
সাবেক প্রধান বিচারপতি বলেন, দেশের সংবিধান ও আইন নিরাপত্তা দিচ্ছে, তারপরও নারীরা সোজা হয়ে দাঁড়াতে পারছেন না। তিনি নারীদের সোজা হয়ে দাঁড়ানো এবং সাহস নিয়ে সামনের দিকে এগিয়ে যাওয়ার জন্য আহ্বান জানান।
বর্তমানে নারী নির্যাতন প্রতিরোধের ক্ষেত্রে আইনি সমস্যার চেয়েও সামাজিক সমস্যাকে বেশি দায়ী করে খায়রুল হক নারী ও শিশু নির্যাতন দমন আইনসহ সব আইনে দ্রুত চার্জশিট দাখিল, জবানবন্দি নেওয়াসহ বিচার দ্রুত সম্পন্ন করার বিষয়েও গুরুত্ব দেন।
বিশেষ অতিথির বক্তব্যে মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়ের সচিব তারিক-উল-ইসলাম বলেন, জাতীয় নারী উন্নয়ন নীতিমালা বাস্তবায়নের জন্য তৈরি কর্মপরিকল্পনায় নারী নির্যাতন প্রতিরোধে কোন মন্ত্রণালয়ের কী দায়িত্ব, তা চিহ্নিত করা হয়েছে।
মতবিনিময় সভায় বিভিন্ন পেশাজীবী প্রতিনিধিরা নিজেদের কর্মজীবনের বিভিন্ন অভিজ্ঞতার কথা জানান। তাঁরা নারী নির্যাতন প্রতিরোধে নিজের পরিবার থেকেই সোচ্চার হওয়া এবং নির্যাতনবিরোধী চর্চা গড়ে তোলারও আহ্বান জানান।
ন্যাশনাল ফরেনসিক ডিএনএ প্রোফাইলিং ল্যাবরেটরির জাতীয় উপদেষ্টা (টেকনিক্যাল) শরীফ আখতারুজ্জামান বলেন, ধর্ষণ মামলায় আসামিকে ডিএনএ টেস্টের আওতায় আনা সম্ভব হচ্ছে না।
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর জেয়াদ-আল-মালুম বলেন, নারীর সমান অধিকারের ক্ষেত্রে অসমাঞ্জস্যপূর্ণ বহু আইন বহাল তবিয়তে আছে। নতুন আইন করার ক্ষেত্রেও সংবিধানের বিষয়টি গুরুত্ব পাচ্ছে না।
নারী নির্যাতকদের দৃষ্টিভঙ্গিগত কোনো সমস্যা নেই, তাঁরা মানসিক রোগী বলে মন্তব্য করেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের রাষ্ট্রপক্ষের প্রসিকিউটর অ্যাডভোকেট জেয়াদ-আল-মালুম।
এটিএন নিউজের নিউজ এডিটর (আউটপুট) প্রণব সাহা ধর্ষণের শিকার নারীদের ফরেনসিক পরীক্ষায় নারী চিকিৎসকদের সংখ্যা বাড়ানোর ওপর জোর দেন। মুসলিম নারীরা সম্পত্তির উত্তরাধিকারী হলেও হিন্দু নারীদের এ অধিকার নেই উল্লেখ করে তিনি সব ধর্মের নারী-পুরুষের জন্য সর্বজনীন পারিবারিক আইন তৈরির দাবি জানান।
সভায় সভাপতিত্ব করেন মহিলা পরিষদের সভাপতি আয়শা খানম। এতে মূল বক্তব্য পড়ে শোনান পরিষদের সহসাধারণ সম্পাদক মাসুদা রেহানা বেগম।
আলোচনায় অন্যদের মধ্যে জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউটের সহযোগী অধ্যাপক মেখলা সরকার, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের আইন অনুষদের সহকারী অধ্যাপক উম্মে ওয়ারা, ঢাকা মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার ফাতিহা ইয়াসমীন আলোচনায় অংশ নেন। মতবিনিময় সভায় স্বাগত বক্তব্য দেন মহিলা পরিষদের যুগ্ম সাধারণ সম্পাদক রাখী দাশ পুরকায়স্থ।
[b]ঢাকা, ১২ এপ্রিল (টাইমনিউজবিডি.কম) // কেবি[/b]
মেয়েরাই মেয়েদের বড় শত্রু: বিচারপতি খায়রুল
মেয়েরাই মেয়েদের সবচেয়ে বড় শত্রু বলে মন্তব্য করেছেন সাবেক প্রধান বিচারপতি ও আইন কমিশনের চেয়ারম্যান এ বি এম খায়রুল হক। আজ (শনিবার) সন্ধ্যায় রাজধানীর সিরডাপ মিলনায়তনে বাংলাদেশ মহিলা পরিষদ আয়োজিত নারী নির্যাতন প্রতিরোধে বিচারক, প্রশাসন, আইনজীবী, সাংবাদিক, চিকিৎসকসহ
১৭ ঘণ্টা পর দাফন সাঈদীর মামলার বাদীর দাফনে আসেনি কেউ, স্ত্রী-মেয়ে-বোন খুঁড়লেন কবর
আল্লামা দেলাওয়ার হোসেন সাঈদীর বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলার বাদী ও রাষ্ট্রপক্ষের অন্যতম প্রধান সাক্ষী মানিক পশারীকে মৃত্যুর প্রায় ১৭ ঘণ্টা পর দাফন করা হয়েছে। পরিবারের নারী সদস্যদের কবর খোঁড়ার পর শনিবার (২৪ অক্টোবর) গভীর রাতে পিরোজপুর সদর উপজেলার শংকরপাশা ইউনিয়নের চিতলিয়া গ্রামে তার বাড়িতে দাফন সম্পন্ন হয়। এ সময় পুলিশ নিরাপত্তা দেয়।
ডিজে পার্টির নামে অনৈতিক কর্মকাণ্ড আলোচিত সেই বাড়ি থেকে আটক পুলিশ কর্মকর্তার দুই মেয়েও
রাজধানীর ভাটারা এলাকায় একটি ভাড়া বাড়িতে ডিজে পার্টির আড়ালে মাদক সেবনসহ বিভিন্ন অনিয়মের অভিযোগে অভিযান চালিয়েছে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ। এ সময় ২৬ জন নারী ও ৫৮ জন পুরুষসহ মোট ৮৪ জনকে আটক করা হয়েছে। আটক ব্যক্তিদের মধ্যে এক পুলিশ কর্মকর্তার দুই মেয়েও রয়েছেন বলে জানা গেছে।
বাবার ফোনে ঘরে গেলেন মা এসে দেখলেন পুকুরে ভাসছে মেয়ের লাশ
বাড়ির উঠানে মায়ের সঙ্গে ছাগলকে গাছের পাতা খাওয়াচ্ছিল দুই বছরের শিশু সাইফা খানম। এ সময় বাবার ফোন আসায় মা ঘরে গিয়ে কথা বলতে শুরু করেন। কিছুক্ষণ পর বাইরে এসে দেখেন, ছোট্ট সাইফা সেখানে নেই। খোঁজাখুঁজির একপর্যায়ে পাশের পুকুর থেকে তাকে উদ্ধার করা হয়। দ্রুত হাসপাতালে নেওয়া হলেও শেষ রক্ষা হয়নি; চিকিৎসক শিশুটিকে মৃত ঘোষণা করেন।
পিরোজপুরে ট্রলার ডুবিতে মা নিখোঁজ, মেয়ের লাশ উদ্ধার
পিরোজপুরের নাজিরপুর ও নেছারাবাদ উপজেলার সীমান্তবর্তী শ্রীরামকাঠী-ভরতকাঠী ফেরিঘাট এলাকায় অতিরিক্ত যাত্রী ও মোটরসাইকেল বহনের কারণে একটি ট্রলার ডুবির ঘটনা ঘটেছে।
ববি হাজ্জাজ নেতারা মেয়েদের বিয়ের বয়স কমানোর তদবির করছেন
দেশের শীর্ষ রাজনৈতিক দলগুলোর নেতারা মেয়েদের বিয়ের ন্যূনতম বয়স কমানোর জন্য তদবির করছেন বলে মন্তব্য করেছেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ। প্রযুক্তিনির্ভর আধুনিক যুগে এ ধরনের আলোচনা ওঠায় উদ্বেগ প্রকাশ করেছেন তিনি।
















