ডা. শামারুখ মাহজাবিন হত্যা মামলায় তার স্বামী হুমায়ুন সুলতান শাদাবের জামিন বহাল রেখেছেন আপিল বিভাগ।

প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার নেতৃত্বাধীন ৩ বিচারপতির আপিল বেঞ্চ বৃহস্পতিবার রাষ্ট্রপক্ষের করা লিভ টু আপিল খারিজ করে এ আদেশ দেন।

আদালতে আসামির পক্ষে শুনানি করেন ব্যারিস্টার এম আমির উল ইসলাম ও মুনসুরুল হক চৌধুরী।

আদালতে রাষ্ট্রপক্ষে শুনানি করেন সহকারি অ্যাটর্নি জেনারেল স্বাধন কুমার বনিক।

এর আগে গত ২ মার্চ হুমায়ুন সুলতান শাদাবকে জামিন দেন হাইকোর্ট। এরপর ৪ মার্চ হাইকোর্টের জামিন স্থগিত চেয়ে একটি আবেদন করেন রাষ্ট্রপক্ষ। শুনানি শেষে চেম্বার বিচারপতি কোন আদেশ না দিয়ে আবেদনটি শুনানির জন্য তা আপিল বিভাগের নিয়মিত বেঞ্চে পাঠিয়ে দেন।

আসামি শাদাব বর্তমানে কারাগারে রয়েছেন। তবে এ মামলার অপর আসামী শাদাবের বাবা সাবেক সংসদ সদস্য খান টিপু সুলতান ও মা জামিনে আছেন।

জেএ