সাভারের রানাপ্লাজার মালিক সোহেল রানাকে ছয় মাসের জামিন দিয়ে হাইকোর্টের দেওয়া আদেশ স্থগিত করেছেন আপিল বিভাগ।
মঙ্গলবার চেম্বার বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী ৪ সপ্তাহের জন্য হাইকোর্টের আদেশ স্থগিত করেন। এর আগে রানান জামিন বাতিল চেয়ে রাষ্ট্রপক্ষ আবেদন করে। অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম আবেদনের পক্ষে আদালতে শুনানি করেন
গত ২৩ মার্চ বিচারপতি মো. রেজাউল হাসান ও বিচারপতি মোহাম্মদ উল্লাহর অবকাশকালীন বেঞ্চ ইমারত বিধি না মেনে ভবন নির্মাণ করার মামলায় তাকে ৬মাসের জামিন দেন। ওই দিনই অপর ১টি মামলায় জামিন আবেদন ফেরত দেন আদালত।
গত বছরের ২৪ এপ্রিল সাভারের রানা প্লাজা ধসের ঘটনা ঘটে। এতে অন্তত ১১৩০ জন নিহত হন। ঘটনায় পরদিন রাজউকের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা মো. হেলাল আহমেদ সাভার মডেল থানায় মামলাটি দায়ের করেন। একই ঘটনায় ২৫ এপ্রিল সাভার মডেল থানার উপ পরিদর্শক ওয়ালি আশরাফ খান রানা প্লাজা ধসের ঘটনায় অবহেলাজনিত মৃত্যুর অভিযোগে আরও ১টি মামলা করেন।
ঢাকা, ১ এপ্রিল (টাইমনিউজবিডি.কম)//জেএ
রানার জামিন আদেশ স্থগিত
সাভারের রানাপ্লাজার মালিক সোহেল রানাকে ছয় মাসের জামিন দিয়ে হাইকোর্টের দেওয়া আদেশ স্থগিত করেছেন আপিল বিভাগ। মঙ্গলবার চেম্বার বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী ৪ সপ্তাহের জন্য হাইকোর্টের আদেশ স্থগিত করেন। এর আগে রানান জামিন
সালমান শাহ হত্যা মামলা এবারও জামিন পেলেন না ডন
সালমান শাহ হত্যা মামলায় গ্রেফতার খল অভিনেতা ডনের জামিন আবেদন ফের নামঞ্জুর করেছেন আদালত। আজ ২৯ অক্টোবর শুনানি শেষে ঢাকার ষষ্ঠ অতিরিক্ত মহানগর দায়রা জজ তাওহীদা আক্তারের আদালত এ আদেশ দেন।
মেজর আখতারুজ্জামানের জামিন নামঞ্জুর
শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সরকারি কাজে বাধা ও কর্মকর্তাদের সঙ্গে দুর্ব্যবহারের অভিযোগে করা মামলায় সাবেক এমপি ও বীর মুক্তিযোদ্ধা মেজর (অব.) আখতারুজ্জামানের জামিন আবেদন নামঞ্জুর করেছেন আদালত।
মেজর (অব.) আখতারুজ্জামানের জামিন আবেদন
হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে লাগেজ ও ট্রলির সংকটকে কেন্দ্র করে বিশৃঙ্খলা সৃষ্টি, সরকারি কাজে বাধা দেওয়া এবং দায়িত্বরত এক নিরাপত্তা কর্মকর্তাকে শারীরিকভাবে লাঞ্ছিত করার অভিযোগে মামলায় মেজর (অব.) আখতারুজ্জামান জামিন আবেদন করেছেন।
সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা-ভাঙচুর পাঁচ দিনের মাথায় জামিন পেলেন মেজর জেনারেল (অব.) গোলাম মহিউদ্দিন
রাজধানীর ইসিবি চত্বরে আলোচিত কন্টেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের ব্রাউনফিশ স্টুডিওতে হামলা ও ভাঙচুরের ঘটনায় গ্রেপ্তারের ৫ দিনের মাথায় জামিন পেয়েছেন মেজর জেনারেল (অব.) গোলাম মহিউদ্দিন চৌধুরী।
গোলাম পরওয়ার বিচার বিভাগে সরকারের হস্তক্ষেপে আখতারুজ্জামানের জামিন হয়নি
বিচার বিভাগে সরকারের হস্তক্ষেপের কারণে বীর মুক্তিযোদ্ধা ও সাবেক এমপি মেজর (অব.) আখতারুজ্জামানের জামিন হয়নি বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি মিয়া গোলাম পরওয়ার।
















