নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের প্যানেল মেয়র নজরুল ইসলাম ও অ্যাডভোকেট চন্দন সরকারকে অপহরণ ও খুনের মামলার প্রধান আসামি নূর হোসেনের অস্থাবর সম্পত্তি ক্রোক (জব্দ) করতে অভিযান শুরু করেছে পুলিশ।
বৃহস্পতিবার বিকালে এ ক্রোক অভিযান শুরু হয়।
মামলার তদন্তকারী কর্মকর্তা নারায়ণগঞ্জ গোয়েন্দা ( ডিবি) পুলিশের পরিদর্শক (তদন্ত) মামুনুর রশিদ মণ্ডলের এক আবেদনের পরিপ্রেক্ষিতে বুধবার সন্ধ্যায় নারায়ণগঞ্জ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কে এম মহিউদ্দিন এ আদেশ দিয়েছিলেন।
২৭ এপ্রিল নারায়ণগঞ্জ থেকে একসঙ্গে প্যানেল মেয়র নজরুল ইসলাম, তার বন্ধু মনিরুজ্জামান স্বপন, তাজুল ইসলাম, লিটন, নজরুলের গাড়িচালক জাহাঙ্গীর আলম, আইনজীবী চন্দন কুমার সরকার এবং তাঁর ব্যক্তিগত গাড়িচালক ইব্রাহিম অপহৃত হন। পরেরদিন ২৮ এপ্রিল নারায়ণগঞ্জ থানায় মামলা দায়ের করেন নজরুল ইসলামের স্ত্রী। মামলায় কাউন্সিলর নূর হোসেনকে প্রধান করে মোট ১২ জনকে আসামি করা হয়।
৩০ এপ্রিল বিকালে নারায়ণগঞ্জের শীতলক্ষ্যা নদী থেকে ৬ জন এবং ১ মে সকালে একজনের লাশ উদ্ধার করা হয়।
[b]ঢাকা, ১৫ মে (টাইমনিউজবিডি.কম) // জেআই[/b]
অপরাধ
নূর হোসেনের মালামাল ক্রোকে অভিযান শুরু
নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের প্যানেল মেয়র নজরুল ইসলাম ও অ্যাডভোকেট চন্দন সরকারকে অপহরণ ও খুনের মামলার প্রধান আসামি নূর হোসেনের অস্থাবর সম্পত্তি ক্রোক (জব্দ) করতে অভিযান শুরু করেছে পুলিশ।