মূলত পরকীয়া, অর্থ-সম্পত্তির লোভ প্রভৃতির জেরেই রাজধানীর বনশ্রীতে ভাই-বোন অরনী ও আলভীকে নিজের ওড়না দিয়ে শ্বাসরোধ করে হত্যা করেছেন তাদের মা মাহফুজা মালেক জেসমিন।
বৃহস্পতিবার (০৩ মার্চ) দুপুর ১টার দিকে র্যাবের প্রধান কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানান র্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের পরিচালক মুফতি মাহমুদ খান।
তিনি বলেন, ঘটনার দিন বিকেল ৫টার দিকে মা জেসমিন আক্তার মেয়েকে নিজের ঘরে নিয়ে ওড়না দিয়ে প্রথমে মেয়েকে শ্বাসরোধের চেষ্টা করেন। মেয়ে অরনীর সঙ্গে ধস্তাধস্তির এক পর্যায়ে নিচে পড়ে যায়। এ সময় তিনি মেয়ের মৃত্যু নিশ্চিত করেন। পরে একইভাবে ছেলেকে হত্যা করেন।
মুফতি মাহমুদ খান আরও বলেন, জেসমিনের মানসিক উদ্বিগ্নতা ও অসুস্থতা, পরকীয়া, অর্থ-সম্পত্তির লোভ প্রভৃতিই এ হত্যাকাণ্ডের প্রধান কারণ।
এমই





