রোববার (১২ অক্টোবর) ডিএমপির গণমাধ্যম ও জনসংযোগ শাখা থেকে পাঠানো এক খুদে বার্তায় এ তথ্য জানানো হয়েছে। তবে গ্রেপ্তার ব্যক্তিদের নাম-পরিচয় বা গ্রেপ্তারের সময় ও স্থান সম্পর্কে কোনো তথ্য প্রকাশ করা হয়নি।

একই সঙ্গে পল্লবী থানাধীন বিভিন্ন অপরাধপ্রবণ এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে ২৬ জনকে গ্রেপ্তার করেছে পল্লবী থানা পুলিশ। গ্রেপ্তারকৃতদের মধ্যে নিয়মিত মামলার আসামি, পরোয়ানাভুক্ত আসামি এবং বিভিন্ন অপরাধে জড়িত ব্যক্তিরা রয়েছেন। তাদের সবাইকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

গ্রেপ্তারকৃতরা হলেন, ১. মো. বিপ্লব (৩০), ২. মো. শহিদুল ইসলাম (২৮), ৩. মো. শাওন (১৯), ৪. মো. সাগর (২৩), ৫. মো. সোহেল (১৮), ৬. মো. শরিফ (২৫), ৭. আইদিদ (২০), ৮. মো. আসিফ হোসেন (৩২), ৯. মো. মোস্তাফিজুর রহমান রনি (৩৫), ১০. মো. নুরুজ্জামান (৪২), ১১. মো. আদিল (৩৭), ১২. মো. আবুল হোসাইন রানা (৪৬), ১৩. মো. সাগর (২০), ১৪. মো. আমির উদ্দিন (২১), ১৫. সাব্বির (১৯), ১৬. কিবরিয়া কাওসার (৩৭), ১৭. মো. মাইনুদ্দিন হোসেন তৌফিক (২৩), ১৮. মো. ইমন (২২), ১৯. মো. আনিসুর রহমান (৩০), ২০. মো. শাওন (১৬), ২১. মো. শুভ (২৩), ২২. মো. উদয় (২৭), ২৩. গোলাম মোর্শেদ (৩২), ২৪. মো. সাগর (২৬), ২৫. মো. ইরাজ হাসান (১৮), ২৬. মো. রাজিব (৩৫)।

পল্লবী থানা সূত্রে জানা গেছে, অভিযান চলাকালীন গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ যাচাই ও প্রমাণ সংগ্রহ করা হচ্ছে।

এনএইচ