ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে এক কেজি ২০০ গ্রাম স্বর্ণের বারসহ দুইজনকে আটক করেছে শুল্ক গোয়েন্দা।
বৃহস্পতিবার সকাল ছয়টার দিকে তাদের আটক করা হয়। পরে আবদুল মতিন ও মোহাম্মদ আবদুল নামের ওই দুই যাত্রীকে বিমানবন্দর থানায় সোপর্দ করা হয়েছে।
শুল্ক গোয়েন্দা অধিদফতরের সহকারী পরিচালক উম্মে নাহিদা আকতার জানান, সকালে বিমানবন্দরে মালয়েশিয়া ফেরত বাংলাদেশ বিমানের একটি ফ্লাইট(বিজি ০৮৭) অবতরণ করে।
তিনি জানান, এ সময় কাস্টমস হলের কনভেয়ার বেল থেকে লাগেজ নিয়ে গ্রীণ চ্যানেল পার হওয়ার সময় ওই দুই ব্যক্তিকে তল্লাশি করে ওই স্বর্ণ পাওয়া যায়।
ঢাকা, ১০ জুলাই(টাইমনিউজবিডি.কম)//এনএস





