মানবতাবিরোধী অপরাধের মামলায় গ্রেফতার জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য সাবেক সংসদ সদস্য সাখাওয়াত হোসেনকে জিজ্ঞাসাবাদের জন্য গোয়েন্দা পুলিশ (ডিবি) কার্যালয়ে নেওয়া হয়েছে।
রোববার সকাল পৌনে ১১টায় তাকে ডিবি কার্যালয়ে নেওয়া হয়।
এর আগে শনিবার সন্ধ্যা ৭টার দিকে তাকে রাজধানীর উত্তরা থেকে গ্রেফতার করে উত্তরখান থানা পুলিশ।
উত্তরখান থানার ওসি ইউনুস আলী গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে জানান, মানবতাবিরোধী অপরাধের মামলায় উত্তরার মাস্টারবাড়ী এলাকার একটি বাসা থেকে তাকে গ্রেফতার করা হয়।
প্রসঙ্গত, যশোর থেকে সাখাওয়াত হোসেন ১৯৯১ সালে জামায়াত ইসলামীর প্রার্থী হিসেবে সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন। পরে বিএনপি ও সর্বশেষ জাতীয় পার্টিতে যোগ দেন তিনি। বর্তমানে তিনি জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য।
এএইচ





