রাজধানীর পল্লবীতে এক জেএসসি পরীক্ষার্থী আত্মহত্যা করেছে। মানসুরা আকতার কলি (১৪) নামের এই স্কুল ছাত্রী বুধবার রাতে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে। তবে, আত্মহত্যার কারণ জানা যায়নি।
জানা গেছে, বুধবার রাত ৯টার দিকে মিরপুর ১২ এর একটি বাসায় ফ্যানের সঙ্গে ওড়না পেঁচিয়ে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে সে।
মুর্মূষু অবস্থায় তার বাবা কালাম আজাদ তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) জরুরি বিভাগে নিয়ে আসলে চিকিৎসকেরা রাত ১১টায় তাকে মৃত ঘোষণা করেন ।
মানসুরার বাবা আরও জানান, সে স্থানীয় একটি স্কুলের জেএসসি পরীক্ষার্থী। মঙ্গলবার তার টেস্ট পরীক্ষা ছিল। কিন্তু সে পরীক্ষা দিতে যায়নি। কেন সে পরীক্ষা দিতে যায়নি এবং কেন সে আত্মহত্যা করেছে এ ব্যাপারে তার বাবা কোনো কিছু জানাতে পারেনি।
এসএমএ





