ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মিরপুর বিভাগের উপ-কমিশনার (ডিসি) ইমতিয়াজ আহমেদকে বদলি করা হয়েছে।
বৃহস্পতিবার ঢাকা মেট্রোপলিটন পুলিশ কমিশনার বেনজীর আহমেদ এক নির্দেশে তাকে বদলি করেন। ডিএমপি’র ট্রাফিক পশ্চিম বিভাগের উপ-কমিশনার পদে তাকে পদায়ন করা হয়েছে।
উল্লেখ্য, গত ১২ জুলাই রাতে মিরপুর থানার এসআই জাহিদুর রহমান ঝুট ব্যবসায়ী মাহবুবর রহমান সুজন, তার স্ত্রী মমতাজ সুলতানা লুসি, সন্তান মোশারফকে ধানমন্ডির শংকরের বাসা থেকে আটক করে থানায় নেয়। থানার একটি কক্ষে সুজনকে আটকে রেখে বেধড়ক পেটানো হয়। এরপর ভোরে হাসপাতালে নেয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ঘটনার পর পুলিশের পক্ষ থেকে জানানো হয় যে, সুজন একজন চিহ্নিত সন্ত্রাসী। তিনি অসুস্থ হয়ে মারা গেছেন।
এ ঘটনায় ১৬ জুলাই এসআই জাহিদুর রহমানকে গ্রেফতার করা হয়। ১৭ জুলাই মিরপুর থানায় পুলিশ বাদী হয়ে ৮ জনকে আসামি করে একটি হত্যা মামলা দায়ের করে।
ঢাকা, ২১ আগস্ট, টাইমনিউজবিডি.কম, জেএ





