৭১'র মানবতা বিরোধী অপরাধের অভিযোগে জাতীয় পার্টির সাবেক ভাইস-চেয়ারম্যান ও পিরোজপুরের মঠবাড়িয়ার সাবেক সংসদ সদস্য ইঞ্জিনিয়ার আব্দুল জব্বারের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ(ফরমাল চার্জ) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে দাখিল করবেন প্রসিকিউশন।
রোববার বেলা ১১ টায় ট্রাইব্যুনালের রেজিস্টারের মাধ্যমে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এ এই আনুষ্ঠানিক অভিযোগ গুলো দাখিল করা হবে।’
প্রসিকিউটর জাহিদ ইমাম টাইম নিউজকে জানান,‘ইঞ্জিনিয়ার আব্দুল জব্বারের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগপত্র চূড়ান্ত করা হয়েছে।এখন তা দাখিল করা হবে।
সূত্রে জানা গেছে, গত ২৯ এপ্রিল মানবতা বিরোধী অপরাধের অভিযোগে পিরোজপুরের আবদুল জব্বারের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউশন কার্যালয়ে জমা দেন তদন্ত কর্মকর্তা হেলালউদ্দিন।
ওইদিন ৮ খন্ডে এক হাজার ৯০০ পৃষ্ঠার তদন্ত প্রতিবেদনটি ভারপ্রাপ্ত চীফ প্রসিকিউটরের পক্ষে প্রসিকিউটর জাহিদ ইমাম, প্রসিকিউটর মোকলেসুর রহমান বাদল গ্রহন করেন।
তদন্ত প্রতিবেদনে বলা হয়েছে,ইঞ্জিনিয়ার আব্দুল জব্বারের বিরুদ্ধে হত্যা, গণহত্যা, ধর্ষণ, লুটপাট ও অগ্নিসংযোগের পাঁচটি মানবতাবিরোধী অপরাধের অভিযোগ আনা হয়েছে।
স্বাধীনতা যুদ্ধের সময় তিন হাজার ৬০০ জনকে হত্যা,২০০ হিন্দুকে জোরপূর্বক ধর্মান্তকরণসহ ৫৫৭টি বাড়িঘর লুট ও অগ্নিসংযোগ করার অপরাধে অভিযুক্ত করা হয় তাকে। তিনি একাত্তরে পিরোজপুরে মঠবাড়িয়া থানা শান্তি কমিটির চেয়ারম্যান ছিলেন।
[b]ঢাকা,১১ মে (টাইম নিউজ বিডি)/কেএ[/b]
অপরাধ
আব্দুল জব্বারের অভিযোগ দাখিল আজ
৭১'র মানবতা বিরোধী অপরাধের অভিযোগে জাতীয় পার্টির সাবেক ভাইস-চেয়ারম্যান ও পিরোজপুরের মঠবাড়িয়ার সাবেক সংসদ সদস্য





