নিষিদ্ধ জঙ্গি সংগঠন আনসার আল ইসলামে জড়িত সন্দেহে চারজনকে গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন(র্যাব)।
রোববার রাতে গাবতলী ও সাভারের আমিন বাজার এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে গ্রেপ্তার করা হয় বলে জানান র্যাবের মিডিয়া উইংয়ের জ্যেষ্ঠ সহকারী পরিচালক মিজানুর রহমান।
তবে তাদের পরিচয় বা অভিযানের বিষয়ে আর কোনো তথ্য তিনি তাৎক্ষণিকভাবে দেননি।
সোমবার সংবাদ সম্মেলন করে বিস্তারিত তথ্য প্রকাশ করা হবে বলে মিজানুর রহমান জানিয়েছেন।
এর আগে গত ১০ অক্টোবর রাতে ঢাকার যাত্রাবাড়ী এলাকা থেকে আনসার আল ইসলামের চার সদস্যকে গ্রেপ্তার করে পুলিশের কাউন্টার টেরোরিজম ইউনিট।
ওই ইউনিটের প্রধান মনিরুল ইসলাম পরে এক সংবাদ সম্মেলনে বলেছিলেন, দেশের বিভিন্ন জেলা থেকে সদস্য জোগাড় করে ওই চারজন সুন্দরবন ও বান্দরবানে কথিত ‘জিহাদি প্রশিক্ষণ’ নেয়। পরে ‘নাশকতার পরিকল্পনা বাস্তবায়নের জন্য’ তারা ঢাকায় এসে ধরা পড়ে।





