৫ দফা দাবি আদায়ের লক্ষ্যে সুপ্রিম কোর্টের আইন ভবনের সামনে (বার ভবন)মিছিল ও অবস্থান করছে আইনজীবীরা।
বুধবার দুপুর ১ টায় তারা মিছিল নিয়ে বার ভবন প্রদক্ষিণ করে সামছুল হক চৌধুরী মিলানায়তনে এক সমাবেশে মিলিত হয়। এতে আইনজীবী নেতারা ৫ দফা দাবির যুক্তিকতা তুলে ধরে বক্তব্য রাখেন।
দাবিগুলো হলো-সকল সিঙ্গেল ডিভিশন বেঞ্চকে মোশন পাওয়ার দিতে হব।‌‌ নাগরিকদের আইনের আশ্রয় লাভ সাংবিধানিক অধিকার বিধায় আগাম জামিনের ফোরাম থাকতে হব।
সেকশান এবং কোর্ট এজলাসে কর্মরত কর্মকর্তাদের দুর্নীতিসহ সকল প্রকার দুর্নীতি বন্ধ করতে হবে ও সেকশান সমূহে বহিরাগত দালাল, টাউটদের দৌরাত্ব অবিলম্বে বন্দ করতে হবে।
আইজীবীদের বসার স্থান সংকুলানের জন্য সুপ্রিমকোর্টের নিয়ন্ত্রনাধীন ভূমিতে স্থাপনা নির্মানের অনুমতি দিতে হবে।
সুপ্রিমকোর্টের আইনজীবীদের ওয়ারেন্ট প্রিসিডেন্স এ সম্মান জনক ভাবে অন্তর্ভূক্ত করার ব্যবস্থা নিতে হবে।
এতে সভাপতিত্ব করেন সুপ্রিমকোর্ট বারের সভাপতি খন্দকার মাহবুব হোসেন, অনুষ্ঠান পরিচালনা করেন সেক্রেটারি মাহবুব উদ্দীন খোকন । বক্তব্য রাখেন বারের সদস্যসহ আইজীবীবৃন্দ।
[b]ঢাকা, একে, ৯ এপ্রিল (টাইমনিউজবিডি.কম)// এসএইচ, জেএ[/b]