বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার রফিকুল ইসলাম মিয়া ও এম কে আনোয়ারকে মতিঝিল থানার দুই মামলায় হাইকোর্টের দেয়া জামিনাদেশ বহাল রেখেছেন চেম্বার  জজ আদালত।
সোমবার আপিল বিভাগের চেম্বার জজ হাসান ফয়েজ সিদ্দিকী হাইকোর্টের দেয়া জামিন বহাল রেখে আদেশ দেন।
গত ২৬ জানুয়ারি বিচারপতি বোরহান উদ্দিন ও বিচারপতি কে এম কামরুল কাদেরের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ মতিঝিল থানার দুই মামলায় তাদেরকে ছয় মাসের জামিন দেন।
এরপর রাষ্ট্রপক্ষ এ জামিনের স্থগিতাদেশ চেয়ে চেম্বার জজ আদালতে আবেদন করেন। পরে শুনানি শেষে আদালত নো অর্ডার বলে পাস করে দেন। এ আদেশের প্রেক্ষিতে  ব্যারিস্টার রফিকুল ইসলাম মিয়া ও এম কে আনোয়ারের ছয় মাসের অন্তবর্তীকালীন জামিন বহাল থাকল বলে জানান তার আইনজীবী ব্যারিস্টার এহসানুর রহমান।
আদালতে আসামীপক্ষে শুনানি করেন এ জে মোহাম্মদ আলী, ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন।
[b]ঢাকা, জিই, ৩ ফেব্রুয়ারি (টাইমনিইউবিডি.কম)  // এআর
[/b]