রাজধানীর মালিবাগের শান্তিবাগ এলাকায় নিজ মেয়েকে ধর্ষণের সময় এক পাষান্ড বাবাকে হাতেনাতে আটক করেছে স্থানীয় লোকজন। ধর্ষক বাবার নাম আব্দুল মোতালেব (৪০)।
সোমবার রাত সাড়ে ১০টার দিকে এ ঘটনা ঘটে বলে টাইমনিউজবিডিকে জানিয়েছেন শাহজাহানপুর থানার উপ-পরিদর্শক(এসআই) আল আমিন।
তিনি বলেন, যাখন ঘটনা ঘটে তখন ওই এলাকায় আমি দ্বায়িত্বরত ছিলাম। খবর পেয়ে গণপিটুনির মধ্য থেকে ওই ব্যাক্তিকে উদ্ধার করে থানায় নিয়ে যায়।
এলাকার লোকজনের বরাত দিয়ে তিনি আরো বলেন, রাত সাড়ে দশটার দিকে মোতালেব বাসায় ফিরে নিজের মেয়েকে ধর্ষণের চেষ্টা করে। এসময় মেয়ে চিৎকার করলে স্থানীয় লোকজন এসে মোতালেবকে হাতেনাতে আটক করে।
এব্যাপারে শাহজাহানপুর থানায় যোগাযোগ করলে ওয়ারলেস ওপারেটর রতন টাইমনিউজবিডিকে জানান, এ ব্যাপারে ওই মেয়ে বাদি হয়ে থানায় একটি অভিযোগ দ্বায়ের করেছে। এবং মামলার প্রস্তুতি চলছে।
তিনি বলেন, স্থানীয়রা মোতালেবকে ব্যাপক মারধরের পর পুলিশে সোপার্দ করে। সে পেশায় একজন রিক্সা চালক। মেয়ের বয়স ১৮ বছর এবং তার একটি সন্তান রয়েছে বলেও জানান রতন।
এমআর





