চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) বর্তমান ও সাবেক মেয়রের দুর্নীতি ও অর্থ আত্মসাতের অভিযোগে ব্যবসায়ী আবু কায়সার চৌধুরীকে জিজ্ঞাসাবাদ করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
সোমবার দুদকের প্রধান কার্যালয়ে উপ-পরিচালক কেএম মিছবাহ উদ্দিন সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত ব্যবসায়ী কায়সারকে জিজ্ঞাসাবাদ করেন।
অভিযোগ রয়েছে, চট্টগ্রামে প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ের নামে ক্রয়কৃত জমির মূল্য বেশি দেখিয়ে অর্থ আত্মসাতের অভিযোগে চট্টগ্রাম সিটি করপোরেশনের বর্তমান মেয়র মনজুর আলম ও সাবেক মেয়র আলহাজ্ব এবিএম মহিউদ্দিন চৌধুরীর বিরুদ্ধে। আর ওই ঘটনায় অনুসন্ধানের স্বার্থে ব্যবসায়ী আবু কায়সার চৌধুরীকে জিজ্ঞাসাবাদ করে দুদক।
জানা যায়, চট্টগ্রাম সিটি করপোরেশনের মালিকানাধীন প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ের ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান মনজুর আলম এবং বোর্ড সদস্য ও সাবেক মেয়র এবিএম মহিউদ্দিন চৌধুরী, প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ের ভিসি ড. অনুপম সেন। তাদের সবার বিরুদ্ধেই অর্থ আত্মসাৎ ও দুর্নীতির অভিযোগে রয়েছে।
আরও জানায়, প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ের নামে ক্রয়কৃত ১ দশমিক ৬৬৮ একর জমির (দলিল নম্বর ৭৯২১, তারিখ ২৮/০৫/২০১৪) মূল্য দেখানো হয়েছে ২১ কোটি টাকা। ওই জমির প্রকৃত বাজার মূল্য ১০ কোটি ৩৯ লাখ টাকার বেশি নয় বলে জানা গেছে। অভিযুক্তরা পরস্পর যোগসাজশে বেশি মূল্যে ক্রয় দেখিয়ে ৯ কোটি ৬১ লাখ টাকা পরিশোধ না করে আত্মসাতে অভিযোগ অনুসন্ধান করছে দুদক।
একে





